আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসরাইলি দৈনিক ‘হাআরেটস’কে দেয়া এক সাক্ষাৎকারে, জায়নবাদী ইসরাইল কর্তৃক গৃহীত সন্ত্রাসবাদী নীতির নিন্দা জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা (সিআইএ)-এর সাবেক প্রধান ‘জন ব্রেনান’।
আজ রোববার (৬ ডিসেম্বর) প্রদত্ত ঐ সাক্ষাতৎকারে সিআইএ প্রধান বলেছেন: মার্কিন প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্প’কে জেনারেল ‘কাসেম সোলেইমানি’ ও ‘ড. ফাখরিজাদে’কে হত্যায় উৎসাহিত করতো জায়নবাদী ইসরাইল।
হাআরেটস’র উদ্ধৃতি দিয়ে লন্ডনে প্রকাশিত ‘দৈনিক রাইআল ইয়াওম’ লিখেছে, ব্রেনান ঐ সাক্ষাৎকারে, ইরানের প্রতিরক্ষা শিল্পের বিশিষ্ট বিজ্ঞানী ‘শহীদ ফাখরিজাদে’ হত্যার অভিযানকে ‘সন্ত্রাসী হামলা’ এবং ইসরাইলের পক্ষ থেকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন।
জায়নবাদী ইসরাইলি সরকার কর্তৃক সন্ত্রাসী নীতি অবলম্বনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এ ধরনের নীতি অবলম্বন, বিদেশী কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংস পদক্ষেপ গ্রহণের প্রতি বিশ্বের অন্যান্য দেশগুলোকে উৎসাহিত করবে।
গত সপ্তাহে শহীদ ফাখরিজাদে হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় প্রদত্ত সিআইএ প্রধান তার টুইটে লিখেছিলেন: কাজটি ছিল অপরাধমূলক এবং অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন।পদক্ষেপটি মারাত্মক প্রতিশোধমূলক পরিণতি এবং আঞ্চলিক কোন্দলের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।
ইরানি নেতাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে, বিশ্ব মঞ্চে একজন দায়িত্বশীল মার্কিন নেতার আগমনের অপেক্ষা করা এবং এ পদক্ষেপের জবাবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যারা জোরাজুরি করছে তাদের বিরুদ্ধে ধৈর্যধারণ করা।
ব্রেনান বলেন: আমি জানি না যে, কোন বিদেশী সরকার ফাখরিজাদে’র হত্যাকাণ্ডের সাথে জড়িত কি না? তবে সরকারি মদতে এ ধরণের সন্ত্রাসী পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন। যা অন্যান্য সরকারকে (তাদের বিরোধী) দেশগুলোর কর্মকর্তাদের বিরুদ্ধে মারাত্মক প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করবে।
ঐ প্রতিবেদনে আরও উল্লেখিত হয়েছে, সাক্ষাৎকার গ্রহণকারী জায়নবাদী ইসরাইলের নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ ইউসি মিলম্যানও বলেছেন, তিনি নিজেও তার কয়েকটি টুইটে শহীদ ফাখরিজাদে’র হত্যাকাণ্ডের সমালোচনা করে মন্তব্য করেছেন। এ কারণে তাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে।
জায়নবাদী সরকারের গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে মিলম্যান, সরকারের পুলিশ ও বিচার বিভাগের কাঠামো ভেঙে পড়ার বিষয়ে সতর্ক করেছেন। এছাড়া, শহীদ ফখরিজাদে হত্যার সম্ভাব্য নেতিবাচক পরিণতি সম্পর্কে সতর্ক করে এ ভবিষ্যদ্বাণী করেছেন যে, এ হত্যাকাণ্ডের জন্য তেল আবিবকে চড়া মূল্য দিতে হবে।#176